২০২০ সালের মধ্যেই বাজারে আসছে গুগলের স্বনিয়ন্ত্রিত গাড়ি। টেকনোলজি,
এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিজাইন(টিইডি) সেমিনারে এসব কথা জানান গুগলের
স্বনিয়ন্ত্রিত গাড়ি প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন।
ক্রিম আর্মসন জানান, তার ছেলে ১১ বছর বয়স পার করেছে। সে এখনও গাড়ি
চালানোর জন্য লাইসেন্স পাওয়ার উপযুক্ত হয়নি। সাড়ে চার বছর পর
সে লাইসেন্স পাবে। তার বয়স যখন ১৬ বছর হবে তখন তাকে গুগলের একটি গাড়ি উপহার দেয়ার ইচ্ছে রয়েছে। এজন্য কাজ করছে গুগলের অটোমোবাইল ইঞ্জিনিয়াররা।
সে লাইসেন্স পাবে। তার বয়স যখন ১৬ বছর হবে তখন তাকে গুগলের একটি গাড়ি উপহার দেয়ার ইচ্ছে রয়েছে। এজন্য কাজ করছে গুগলের অটোমোবাইল ইঞ্জিনিয়াররা।
ক্রিস আরো জানান, কম্পিউটার নিয়ন্ত্রিত অটোমোটিক গাড়ি তৈরির জন্য গুগল
বদ্ধ পরিকর। এ বছরের ডিসেম্বর মাসে গুগলের অটোমেটিক কারের প্রোটোটাইপ বের
করা হবে।
গুগলের কম্পিউটার নিয়ন্ত্রিত গাড়িতে কোনো স্টিয়ারিং হুইল থাকবে না। থাকছে না গিয়ারবক্সও।
ক্রিসের দাবি গাড়ির নিয়ন্ত্রণ যখন যন্ত্রের হাত থাকবে তখন সড়ক দুর্ঘটনাও
কমে যাবে। কারণ মানুষ দীর্ঘক্ষণ গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ে।
কিন্তু যন্ত্রের কোনো ক্লান্তি নেই।
ক্রিস জানান, প্রতিবছর সারা বিশ্বে ১ লাখ ২০হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একই চিত্র আকাশ পথেও।
ক্রিস বলেন, ‘যদিও এটা বলা ঠিক না, চালক নিয়ন্ত্রিত গাড়ির কোনো প্রয়োজন
নেই। কিন্তু আমরা যদি আমাদের শহরের পরির্বতন চাই তবে কম্পিউটার নিয়ন্ত্রিত
গাড়ি উৎপাদন করা প্রয়োজন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন